Posts

Showing posts from March, 2017

এলাম

Image
নমস্কার, সালাম, হ্যালো। আজ থেকে মাত্র কিছুদিন আগে, যখন আমাদের বড়ো ভালোবাসার আসর "থ্রিলার যাদের রক্তে" অকালে ফুরোল, তখন মনে হয়েছিল, যেন মনের মহলে বাসর ভেঙে গেছে। খুব কষ্ট পেয়েছিলাম সেদিন। মনে হয়েছিল, ব্যথায় নীল হয়ে গেছি। কিন্তু আমরা যারা রহস্য-রোমাঞ্চ-ভয় নিয়েই পড়ে থাকি, তারা দুটো জিনিস তো জানিই: ১) রহস্য কাহিনিতে যখনই দেখা যায় যে সব হিসেব বড্ড চটপট মিলে গেছে, গোয়েন্দা আর অপরাধীর লেনদেন বড্ড তাড়াতাড়ি মিটে গেছে, তখনই বুঝতে হয়, পিকচার অভি বাকি হয় মেরে দোস্ত। ২) স্রেফ কিছু লোকের আলস্য আর বাকিদের বিতর্ক-ভীত নিস্পৃহ মানসিকতার ঠেলায় আমাদের একটা ভালো উদ্যোগ সাময়িকভাবে মাঠে, বা ফেসবুকে মারা যেতেই পারে কিন্তু তার মানে এই নয় যে উদ্যোগটা ভুল ছিল। তার মানে শুধু এই, যে এবার উদ্যোগটা আরো জোরে, আরো দাঁত চেপে, আরো নির্মমভাবে নিতে হবে। তাই এল বৃশ্চিক। এই ব্লগ শুধু সূচনা, বা অতি-অতি সংক্ষিপ্ত ট্রেইলার। ব্লকবাস্টার অভি বাকি হয় মেরে দোস্ত। সিটবেল্ট বেঁধে নিন প্লিজ। উট, হাতি, মায় বাঘের পিঠেও চড়েছেন হয়তো। কিন্তু বিছের পিঠে চড়া... হ্যাঁ, আমরা আসছি খুব শিগগিরি। নো স্বজনপোষণ, নো দু...